করোনা সন্দেহে সিলেটে হাসপাতালে ভর্তি হয়েছে ১২ জন

সিলেটে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। সতর্কতা অবলম্বন করে যারা করোনা উপসর্গে ভর্তি হচ্ছে তাদেরকে সন্দেহভাজন রোগী হিসাবে রাখা হচ্ছে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে। তাদের সবারই করোনা পরীক্ষা হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।

শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুশান্ত কুমার মহাপাত্র বলেন- রোববার (১২ এপ্রিল) পর্যন্ত মোট ভর্তি রয়েছেন ১২ জন রোগি। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ৩ জন নারী। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার পর্যন্ত হাসপাতালে ৫ জন রোগি ভর্তি ছিলেন। শনি ও রোববার সকাল পর্যন্ত ১২ জন হয়েছেন। তাদের নমুনা পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর