লকডাউন ইতালিতে অসহায় মানুষের পাশে মাফিয়ারা

করোনার ভয়াবহ থাবায় বিপর্যস্ত ইতালির সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে দেশটির কুখ্যাত মাফিয়া গ্রুপগুলো। লকডাউন দেশটিতে চরম সংকট সৃষ্টি করেছে, অর্থনৈতিক বিপর্যয়ও কম না। ঠিক এমন সময় দেশটির দরিদ্র পরিবারগুলোকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মাফিয়ারা।

করোনা বিপর্যস্ত ইতালিতে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে স্থানীয় মাফিয়া সংগঠনগুলো। যেসব পরিবার হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন সময়ে খাদ্য স্বল্পতায় ভুগছে তাদেরকে বিনামূল্যে খাবার পৌছে দিচ্ছে তারা। নগদ টাকা পয়সা দিয়েও করছে সাহায্য।

তবে মাফিয়াদের এমন তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। ক্যালাব্রিয়া, ক্যাম্পানিয়া, সিসিলি ও পুগলিয়াতে সাহায্য দিয়ে চলেছে বেশ কয়েকটি মাফিয়া দল। এ নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির সরকার।

তদন্তকারী দলের সদস্য নিকোলা গ্র্যাটারি বলেন, প্রায় এক মাস যাবত দোকান, ক্যাফে, রেস্তোরা ও পাবগুলো বন্ধ হয়ে আছে। ফলে এ অঞ্চলের কোটি মানুষের অর্থনৈতিক কার্যক্রম থেমে আছে। এক মাস ধরে তারা এ অসহায় জীবন পার করছে এবং কেউ জানেন না আর কতদিন এভাবে থাকতে হবে। সরকার এখানে মানুষদের নামমাত্র সাহায্য দিচ্ছে। ফলে মানুষজন বাধ্য হচ্ছে মাফিয়াদের সাহায্য গ্রহণে।

গ্র্যাটারি উদ্বেগ জানিয়ে বলেন, সরকার যদি দ্রুত অসহায় মানুষদের সাহায্য করতে না পারে তাহলে দ্রুতই মানুষদের সাহায্য করে নিয়ন্ত্রণে নিয়ে নেবে মাফিয়া দলগুলো।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর