লোহাগাড়ার মোস্তফা সিটি ভবন লকডাউন

চট্টগ্রামের সাতকানিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া যাওয়া বৃদ্ধের সংস্পর্শে আসা একজনের কর্মস্থল হওয়ায় লোহাগাড়া উপজেলার সদরের মোস্তফা সিটি ভবনের সিটি হাসপাতাল লকডাউন করা হয়েছে। এছাড়া ওই ভবনে থাকা সাতটি ব্যাংকের শাখা ও সকল দোকানও লকডাউনের আওতায় আনা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সাড়ে ১২টার দিকে ভবনটি লকডাউন করা হয়।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ বলেন, ‘মোস্তফা সিটি ভবনে থাকা সিটি হাসপাতাল লিমিটেডের একজন সুপারভাইজার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নে করোনা আক্রান্ত রোগীর চেকআপ করেন। তাই সিটি হাসপাতালের পাশাপাশি মোস্তফা সিটি ভবনের থাকা সকল ব্যাংকের শাখা ও দোকান লকডাউন করা হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।

এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসার পথে সাতকানিয়ার ইছামতি আলীনগর এলাকার সিরাজুল ইসলাম (৬৯) মারা যান। তার শরীরে করোনাভাইরাসের লক্ষণ থাকায় জেলা সিভিল সার্জন কার্যালয় মৃতদেহ থেকে নমূনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। পরীক্ষা শেষে শনিবার তার শরীরে করোনাভাইরাস সংক্রমণ হওয়ার বিষয়টি নিশ্চিত হয় সিভিল সার্জন কার্যালয়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর