কাতারে বাংলাদেশ দূতাবাসের পরামর্শ সেবা বন্ধ

মাহামারি করোনাভাইরাসের সংক্রমণ অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় আগামী ২৩ এপ্রিল পর্যন্ত কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।করোনাভাইরাসের সংক্রমণ রোধে এর আগে ৯ এপ্রিল পর্যন্ত দূতাবাসের কনস্যুলার সেবা বন্ধ রাখা হয়েছিল।

শনিবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দূতাবাসের নিয়মিত কনস্যুলার সেবাসমূহ প্রদান বন্ধের পূর্বঘোষিত সময়সীমা জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো।

জরুরি কনসুলার সেবা গ্রহণ করার জন্য দূতাবাসের মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর