রামগঞ্জে করোনা রোগী শনাক্ত

লক্ষ্মীপুরের রামগঞ্জে খোরশেদ আলম(৩২) নামে এক গার্মেন্টস কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনিবার রাত ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আবদুল গাফফার।

তিনি জানান, সম্প্রতি ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে চট্রগ্রামের বিআইটিআইডি তে পাঠানো হয়েছে। নমুনার ফলাফল পজেটিভ আসে। তিনি এতোদিন হোম কোয়ারেন্টিনে ছিলো। এখন তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হবে।

আক্রান্ত যুবক মোরশেদ আলম লামচর ইউনিয়নের দাসপাড়া গ্রামের। পেশায় একজন গার্মেন্টস কর্মী।

এদিকে শনিবার রাত ১০টায় বিষয়টি জানাজানি হলে উপজেলার লোকজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বাস্থ্য বিভাগ এ ঘটনায় বেশ কয়েকটি বাড়ী লকডাউন করেছেন বলেও জানা যায়।

তবে স্থানীয়দের অভিযোগ করোনায় আক্রান্তের বিষয়টি রামগঞ্জ হসপিটাল কতৃপক্ষ জানতে পেরেও অজ্ঞাত কারনে চাপা দেয়ার চেষ্টা করেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার গুনময় পোদ্দারকে মোবাইলে কল দিলে তিনি জানান, আক্রান্তের শরীরে করোনার নমুনা পাওয়া গেছে।

স্থানীয় লোকজন জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যাক্তি ঢাকার একটি গার্মেন্টসকর্মী। গত কয়েকদিন পূর্বে অসুস্থ্য অবস্থায় করোনায় আক্রান্ত লোকটি রামগঞ্জে এসে শশুরবাড়ীতে আত্মগোপন করেন।

আমরা স্থানীয় চেয়ারম্যানসহ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার গুনময় পোদ্দারকে বিষয়টি স্থানীয় লোকদের মাধ্যমে জানানোর পরও স্বাস্থ্য কর্মকর্তা উক্ত গার্মেন্টসকর্মীর করোনায় আক্রান্তের নিশ্চিত খবর পেয়েও গতকাল সন্ধ্যার আগে জানতে পেরে অজ্ঞাত কারনে তা চেপে যান।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর