পাবনায় ঝড়ো হাওয়া শিলাবৃষ্টিতে উঠতি ফসলের ক্ষতি

পাবনায় ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হয়েছে। শনিবার সন্ধ্যায় আধা ঘন্টা স্থায়ী এই ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হয়। এতে আম, লিচু সহ উঠতি ফসলের ব্যপক ক্ষতি হয়েছে।

ঝড়ো হাওয়ায় জেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক ও ব্রডব্যান্ড ইন্টারনেট তার ছিঁড়ে যায়। এতে প্রায় ৭ ঘন্টা বন্ধ থাকে বিদ্যুৎ সরবরাহ। তবে জেলার বেশকিছু স্থানে এখনও বন্ধ রয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ। এ নিয়ে বেশ দূর্ভোগে পড়েছে মানুষ।

মৌসুমের প্রথম ঝড়ো হাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষক’রা। করোনায় অচলাবস্থার মাঝে ঝড় শিলাবৃষ্টিতে উঠতি ফসলের বেশ ক্ষতি হয়েছে। আম ও লিচুর গুটি ঝরে পড়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর