বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে চলমান করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে রক্ষা পেতে বেশি বেশি দোয়া করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১২ এপ্রিল) গণভবন থেকে বরিশাল ও খুলনা বিভাগের ১৬ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় ঝালকাঠি জেলার সঙ্গে কথা বলার সময়ে জেলা মসজিদের ইমামের কথা প্রসঙ্গে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ঘরে বসে দোয়া করলে আল্লাহ সে দোয়া কবুল করবেন। এখনতো কারও তেমন কোনো কাজ নেই। তাই এ বিপদ থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া পড়ুন।
কনফারেন্সে ঝালকাঠি জেলা মসজিদের ইমাম বলেন, সরকারের নির্দেশ অনুযায়ী আমরা সবাই মসজিদে কম মুসুল্লী নিয়ে নামায পড়ছি। সামাজিক দূরত্ব বজায় রেখে মহান আল্লাহর কাছে করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভের জন্য দোয়া করে দেশবাসী ও পৃথিবীর সকলের জন্য দোয়া করছি।
এ বক্তব্যের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আসলে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে আমাদের সবারই দোয়া করা উচিত। মসজিদে লোক সমাগম কমিয়ে আপনি খুব ভাল কাজ করেছেন। আপনারা জানেন, সৌদি আরবে মক্কা এবং মদিনাতেও কারফিউ দিয়ে দেয়া হয়েছে।
বার্তাবাজার/এসজে