চুয়াডাঙ্গায় ৪১ জনের নমুনা আইইডিসিআরে প্রেরণ

করোনা সন্দেহে চুয়াডাঙ্গার চার উপজেলা থেকে ৪১ জনের দেহের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ। এরমধ্যে ১৫ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানান সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান। বাকী রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি বলেও জানান তিনি।

এদিকে জেলায় নতুন করে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন ৫২১ জন। হোম কোয়ারেন্টিনে আছেন ৪৭ জন। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। তবে, ১মার্চ থেকে এ পর্যন্ত বিদেশ থেকে চুয়াডাঙ্গায় এসেছেন ৮২৬ জন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর