আলফাডাঙ্গায় বিদ্যালয়ে চুরি, থানায় অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ৪নং শিয়ালদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংগঠিত হয়েছে।

শনিবার পূর্ব রাতের যেকোন সময়ে বিদ্যালয়টির কার্যালয়ের দরজার তালা ভেঙে এ চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক সুভাষ কুমার কুন্ডু জানান, করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী ছুটির নোটিশ পাওয়ার পর বিদ্যালয়ের সব কক্ষ বন্ধ করে দেয়া হয়। পরে শনিবার সকালে স্থানীয়দের নিকট থেকে বিদ্যালয়ের তালা ভাঙা এমন খবর পেয়ে অফিস কক্ষ ও ক্লাস রুমে প্রবেশ করে দেখি বেশ কয়েকটি ফ্যান, মটর, খেলার বল ও সাউন্ডবক্সসহ বিভিন্ন মালামাল চুরি হয়ে গেছে।

এ ঘটনায় প্রধান শিক্ষক সুভাষ কুমার কুন্ডু ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনিরুজ্জামান মিয়া (মিলন) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যালয়ে রাতে কোন নাইটগার্ড না থাকায় এ চুরি সংগঠিত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি খতিয়ে দেখবেন বলে সাংবাদিকদের জানান।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর