জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সপরিবারে হত্যার দায়ে অভিযুক্ত আব্দুল মাজেদকে মৃত্যদন্ড কার্যকরের পর দাফন করা হয়েছে তার শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। রোববার (১২ এপ্রিল) ভোরবেলা হাতেগুনা কয়েকজনের উপস্থিতিতে উপজেলার হোসেনপুর স্কুলের পাশে একটি কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ বিষয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, মাজেদের দাফনের সব কাজ কেন্দ্রীয়ভাবে করা হয়েছে, এ ব্যাপারে স্থানীয় প্রশাসন কিছু জানেন না। সকালে তিনি লোকমুখে শোনে খোঁজ খবর নিয়েছেন।
এর আগে শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মাজেদকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকরা করা হয়। পাঁচ মিনিট ঝলিয়ে রাখার পর তার লাশ নিচে নামিয়ে মৃত্যদন্ড শতভাগ নিশ্চিতের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
বার্তাবাজার/এসজে