করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলছেন। আজ রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে শুরু হয়।
এই কনফারেন্সে প্রধানমন্ত্রী দুই বিভাগের জেলা প্রশাসক, সিভিল সার্জনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন।
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে।
বার্তাবাজার/এসজে