মহামারি করোনায় সৌদি আরবে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৫ জন। দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা এখন ৫২ তে। শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩৮২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৭২০ জন।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে পাওয়া তথ্যমতে মোট মারা যাওয়া ৫২ জনের মাঝে ১০ জন প্রবাসী বাংলাদেশীও আছেন। সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয়ের ও্যেবসাইটে এইসব তথ্য বিস্তারিতভাবে জানানো হয়েছে।
কারফিউ জারি করেয়া দেশটিতে স্থানীয় নাগরিকদের পাশাপাশি বাসায় বসে অবরুদ্ধ দিন কাটাচ্ছেন প্রায় ২০ লাখ প্রবাসী বাংলাদেশি।
করোনায় আক্রান্ত হয়ে যে ১০ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে তারা হলেন-
১। মোহাম্মদ আফাক হোসেন মোল্লা, পিতা: মোঃ আমজাদ হোসেন, মাতা: আনোয়ারা খাতুন, গ্রাম: মাসুম দিশা, পোস্ট: রতন গাও, উপজেলা/জেলা: নড়াইল।
২। কোরবান, পিতা: রেজাউল করিম, মাতা: হালিমা, গ্রাম: সদরপুর পুরান বাড়ি, পোস্ট: নগরকোন্ডা, উপজেলা সাভার, জেলা ঢাকা।
৩। মোহাম্মদ জসিম উদ্দিন, পিতা: মুজাফফর আহমেদ, মাতা: দিলোয়ারা বেগম, গ্রাম: আজিমপুর, পোস্ট অফিস: চাঁদাহা, উপজেলা: সাতকানিয়া, জেলা: চট্টগ্রাম।
৪। মোহাম্মদ হাসান, পিতা: লিয়াকত আলী, মাতা: শামসুন্নাহার, গ্রাম: চোখ ফেরানো, পোস্ট অফিস: বড় হাতিয়া, উপজেলা: লোহাগড়া, জেলা: চট্টগ্রাম।
৫। খোকা মিয়া, পিতা: সিরাজ উদ্দিন, মাতা: রহিমা বেগম, গ্রাম: বড়গ্রাম, পোস্ট অফিস: সাতপাড়া, উপজেলা: শিবপুর, জেলা: নরসিংদী
৬। মান্নান মিয়া, পিতা: আজিজুল হক, মাতা: ফুলজান, গ্রাম: মাধবপুর, পোস্ট অফিস উপজেলা: সিংগাইর, জেলা: মানিকগঞ্জ।
৭. মোঃ রহিম উল্লাহ, পিতা: ফয়েজ উল্লাহ, গ্রাম: পালিগ্রাম, পোস্ট অফিস: ইজ্জত নগর, উপজেলা: বাঁশখালী, জেলা: চট্টগ্রাম।
৮। আব্দুল মোতালেব, পিতা : আব্দুল জলিল, পাবনা।
৯। নাসির উদ্দিন, পিতা : মোকতার আহমেদ, গ্রাম : অউশিয়া, পোস্ট অফিস :দেউদিঘী, থানা সাতকানিয়া জেলা চট্টগ্রাম।
১০ মোহাম্মদ হোসাইন, পিতা : সৈয়দ আহাম্মেদ, থানা : ভোলা সদর, জেলা ভোলা ।
বার্তাবাজার/এসজে