জ্বর,শ্বাসকষ্টে মারা যাওয়া বৃদ্ধার লাশ দাফনে বাঁধা দিচ্ছিল এলাকাবাসী। পুলিশ তাদের থামাতে চেষ্টা করায় উত্তেজিত জনতার হামলায় এক পুলিশ কনস্টেবল আহত হওয়ার ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার খাজানগরে। শনিবার (১১ এপ্রিল) এই ঘটনাটি ঘটেছে।
খাজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তা বলেন, গতকাল (১১ এপ্রিল) জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসা এক বৃদ্ধার মৃত্যু হয়। খাজানগর গ্রামে দাফন করতে গেলে, এলাকাবাসীর বাঁধার মুখে পড়ে পুলিশ। কথা কাটাকাটির একপর্যায়ে স্থানীয়দের হামলায় আহত হন ফারুক হোসেন নামে এক পুলিশ সদস্য।
পরবর্তীতে অতিরিক্ত পুলিশের উপস্থিতিতে ঐ বৃদ্ধার দাফন সম্পন্ন হয়। আর আহত কনস্টেবলকে চিকিৎসা দেয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
বার্তাবাজার/এসজে