বেতাগীতে ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বরগুনা বেতাগীতে উপজেলার চান্দখালী মোশারফ হোসেন ডিগ্রি কলেজে এমপি রিমনের নিজস্ব অর্থায়নে ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন । দেশের এই মহামারী করোনা ভাইরাসের প্রভাবে অসহায় মানুষের মাঝে বেতাগী বরগুনা ২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন এর উদ্যোগে ৬ নং কাজিরাবাদ ইউনিয়ন ও ৭ নং সরিষামুড়ি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় সারাদিন ব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এতে প্রতিটি ইউনিয়নে ১০০ হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, বেতাগী পৌর মেয়র এবিএম গোলাম কবির, ৬নং কাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃমোশাররফ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মঞ্জু সহ স্থানীয় নেতৃবৃন্দ। খাদ্য সামগ্রী বিতরণ শেষে এমপি রিমন বলেন, করোনা প্রতিরোধে আমাদের সকলকে মহান সৃষ্টিকর্তা আল্লাহর উপর ভরশা রাখতে হবে এবং তাঁর ইবাদত করতে হবে। একইসাথে সচেতন থাকতে হবে। আরো বলেন, সরকারের দেয়া নির্দেশনা গুলো সচেতনতার সহিত সকলকে মানতে হবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর