করোনা মহামারির কারণে চলতি এপ্রিল থেকে বছরের বাকি সময়টা আর খোলা হবে না যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কোনো ক্লাসরুম। শনিবার (১১ এপ্রিল) এক সংফবাদ সন্মেলনে এই ঘোষণা দেন নিউইয়র্ক সিটির মেয়র বিল ডে ব্লাসিও।
মেয়র বিল ডে ব্লাসিও বলেন, এই বছর আর স্কুল খোলবে না এই বিষয়টি ভাবতেও খুব কষ্ট লাগে। তবে আমাদের সবার ভালোর জন্য এই কঠিনতম সিদ্ধান্ত নেয়াটা এখনের জন্য সবচেয়ে ভাল হবে বলে আমাদের ধারণা।
গত মার্চের ১৬ তারিখ থেকে করোনার প্রচন্ড সংক্রমণের জন্য এই সিটির স্কুলগুলো বন্ধের ঘোষণা দেয়া হয়। তখনের দেয়া ঘোষণামতে সব স্কুল খোলার কথা আগামী ২০ এপ্রিল। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আবার বাড়ানো হচ্ছে এই মেয়াদ।
তবে মেয়রের স্কুল বন্ধ রাখার এ সিদ্ধান্তের সঙ্গে একমত নন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, এখনও এ ধরনের কোন সিদ্ধান্ত হয়নি।
কুয়োমো বলেন, মেট্রোপলিটনের অন্য এলাকার সঙ্গে সমন্বয় না করেই মেয়র ব্লাসিও একতরফাভাবে স্কুল বন্ধ করতে পারেন না। এ জন্য বাকিদের সঙ্গে সিটির স্কুলগুলোও খুলে দেয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
বার্তাবাজার/এসজে