সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)এর প্রকাশ করা তথ্য মতে ১২ এপ্রিল (রবিবার) পর্যন্ত দেশে মোট করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে ৮৩১৩ জনের। এর মধ্যে আইইডিসিসিআরের ল্যাবে পরীক্ষা করা হয়েছে ৩১৭৫ জনের। বাকি ৫১৩৮ জনের পরীক্ষা করা হয়েছে দেশের অন্যসব ল্যাবে।
আইইডিসিআরের ওয়েববসাইটে দেয়া তথ্যমতে দেশে মোট আক্রান্তের মাঝে ২৭২ জন শোনাক্ত হয়েছে আইইডসিআরের ল্যাবে বাকি ২১০ জন দেশের অন্যসব ল্যাব থেকে শনাক্ত হয়েছেন।
সর্বশেষ ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৮ জনের মাঝে ২২ জন শনাক্ত হয়েছে আইইডিসিআরের ল্যাবে আর বাকি ৩৬ জন দেশের অন্য ল্যাবগুলো থেকে।
দেশে এই পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন। এর মাঝে গত একদিনে সুস্থ হয়েছেন ৩ জন।
বার্তাবাজার/এসজে