করোনার দাপট ক্রমশ বেড়েই চলেছে। কোনোমতেই লাগাম টেনে ধরা যাচ্ছেন না ভাইরাসটির। উৎপত্তি হওয়ার অনেকদিন পরে যুক্তরাষ্ট্রে ভাইরাসটি আক্রমণ করলেও সবচেয়ে কম সময়ে এখানেই বিস্তার করেছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১৭১৯ জন। ফলে প্রথম কোনো দেশ হিসাবে ২০ হাজার লাশের ভার বহন করতে হলো যুক্তরাষ্ট্রকে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৪৬৬ জনে।
গত ২৪ ঘন্টায় দেশ্তিতে আক্রান্ত হয়েছে আরও সাড়ে ২৬ হাজার মানুষ। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৯ হাজার ৩৪৩ জনে।
এদিকে, চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই ভাইরাসে গোটাবিশ্বে এখন পর্যন্ত ১৭ লাখ ৭৩ হাজার ৩০১ জন মানুষ আক্রান্ত হয়েছে। আর প্রাণ গেছে ১ লাখ ৮ হাজার ৪৭৭ জনের। হিসাব অনুযায়ী, প্রতি ১৬ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছে ৪ লাখ ১ হাজার ৪৯৮ জন। হিসেব অনুযায়ী এখন পর্যন্ত প্রতি চারজনের একজন করে সুস্থ হয়েছে।
বার্তাবাজার/এসজে