এবার করোনায় আক্রান্ত হাসপাতালের বাবুর্চি, সরকারি কোয়ার্টার লকডাউন

মহামারি করোনায় মহয়মনসিংহ অঞ্চলে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে জামালপুর এলাকার লোকজন। এবার জামালপুরের বকশীগঞ্জ উপজেলা হাসপাতালের বাবুর্চি আক্রান্ত হলেন ভাইরাসটিতে। শনিবার (১১ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী।

তিনি জানান, গত ৯ এপ্রিল হাসপাতালে কর্মরত ওই বাবুর্চির নমুনা সংগ্রহ করে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজে। পরিক্ষার রিপোর্টে তার করোনা আক্রান্তের প্রমাণ পাওয়া যায়।

হাসপাতাল কোয়ার্টারে তার সকারি বাসভনটা লকডাউন করে বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। একইসাথে তাকে রাখা হয়েছে আইসোলেশনে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর