এবার করোনায় বিপর্যস্ত তুরস্ক

মহামারি করোনার ছোবলে এবার বিপর্যস্ত হতে শুরু করেছে তুরস্ক। এরই মাঝে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১ হাজারেরও বেশি মানুষের। আক্রান্ত হয়েছেন আরও ৫০ হাজারের বেশি মানুষ। করোনা এই ভয়াল সংক্রমণ প্রতিরোধ করতে দেশটির রাজধানী ইস্তাম্বুলসহ প্রায় সব শহরেই জারি করা হয়েছে ৪৮ ঘন্টার কারফিউ।

এছাড়া দেশটির ৩১টি প্রদেশ লকডাউন করে ঘোষণা দেয়া হয়েছে ৬৫ বছর বয়সের বেশি কোনো ব্যক্তি যেন কোনোক্রমেই বাইরে বের না হয়।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রনালয় লকডাউনের বিষয়ে বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, মুদি দোকান, ফার্মেসি ও হাসপাতাল এই লকডাউনের আওতার বাইরে থাকবে।

এছাড়া, পেট্রোল স্টেশনসহ কয়েকটি জ্বালানি কোম্পানিকে এর আওতার বাইরে রাখা হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে তুরস্কের জনগণকে বাড়িতে থাকার আহবান জানানো হয়। বলা হয়, এটি গুরুত্বপূর্ন যে দেশের সব মানুষ বাড়িতে থাকবেন এবং দেশকে রক্ষা করবেন। শুধুমাত্র যাদের বাইরে আসা অত্যন্ত জরুরি তারাই বের হবেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর