ঝালকাঠিতে করোনাক্রান্ত একই পরিবারের ৩ জন নিজ বাড়িতে অবস্থান করছেন। একই সাথে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আসা ব্যক্তি ও এই পরিবারের সংস্পর্শে যাওয়া ৬৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এপর্যন্ত মোট ৫৭ জনের নমুনা সংগ্রহ করে ঝালকাঠি থেকে পরীক্ষা করার জন্য আইইডিসিআরে পাঠানো হয়। মোট দেওয়া নমুনার মাঝে ১৬ জনের টেস্ট করে ৩ জনের করোনা পজেটিভ ফলাফল এসেছে বলে জানিয়েছে ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদার।
ডা. শ্যামল কৃষ্ণ হালদার জানান, ‘বর্তমানে ঝালকাঠি জেলায় ৭৪ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এর আগে জেলায় ১৬৮ জন ১৪ দিন হোম কোয়ারেন্টিন শেষ করে স্বাভাবিক জীবনযাপন করছে।
জানা যায়, নারায়ণগঞ্জ ও ঢাকা দেশের মধ্যে আক্রান্তের দিক থগেকে সবচেয়ে এগিয়ে আছে। তার মধ্যেই ওই দুটি স্থানে অবস্থানরত ঝালকাঠির বাসিন্দারা পালিয়ে নিজ এলাকায় ফিরে আসছে। কয়েক দিন ধরে প্রায় শতাধিক লোক পালিয়ে ঝালকাঠির গ্রামের বাড়িতে আশ্রয় নিয়েছে বলে দাবি স্থানীয়দের।
যারা আসছেন তাদের অনেকেই জ্বর, ও সর্দি-কাশিসহ করোনা উপসর্গ রয়েছে।করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
এর মধ্যে দু’জন নারী ও একজন পুরুষ। এরা অতিসম্প্রতি নারায়গঞ্জ থেকে এসেছেন।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলার সিভিল সার্জন কার্যালয়ে ওই ৩ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার কয়েকটি বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন।
বার্তাবাজার/এসজে