কর্মহীনদের জন্য ত্রাণ চাওয়ায় যুবককে আটকে রেখে চেয়ারম্যানের নির্যাতন (ভিডিওসহ)

গরীব অসহায়-দুস্থদের জন্য চেয়ারম্যানের কাছে ত্রাণ চাওয়ায় চৌকিদার দিয়ে আশেকে এলাহী নামে এক যুবককে ডাকিয়ে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। গতকাল শনিবার দুপুরে দেবিদ্বার উপজেলার গোনাইঘর (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের ভিতরেই এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার আশেকে এলাহীর অভিযোগ, গোনাইঘর (দক্ষিন) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম খাঁনের কাছে দীঘির পাড় এলাকার গরীব ও দুস্থ ৭৯ জনকে সরকারি খাবারের ব্যবস্থা করার জন্য একটি তালিকা তৈরি করে জমা দিয়েছিলো। কিন্তু; ফেসবুকে চেয়ারম্যানের নামে মিথ্যাচার করেছে এমন অজুহাতে চেয়ারম্যান তাকে ডেকে নিয়ে অকথ্যভাষায় গালিগালাজ করেন। শুধু এখানেই ক্ষান্ত হননি, ইউনিয়নের ৪ জন চৌকিদার ডেকে আবদ্ধ কক্ষে দুপুর ১২ টা থেকে ৪ টা পর্যন্ত করে নির্যাতন।

আশেকে এলাহীর বার্তা বাজারকে জানান,‘আমাকে তিনবার মারধর করা হয়েছে, আমি ৬ বার ওনার (চেয়ারম্যানের) পায়ে ধরে ক্ষমা চাইছি, আমার এলাকার মুরব্বিরাসহ চেয়ারম্যানের পায়ে পড়ছে তারপরও তার হৃদয় গলে নাই, ওনি আমাকে টর্চার করেই গেছে’

মুঠোফোনে যোগাযোগ করা হয় অভিযুক্ত চেয়ারম্যান আব্দুল হাকীম খাঁনের সাথে। ছবি – ভিডিও থেকে নেয়া।

এসব অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হয় অভিযুক্ত চেয়ারম্যান আব্দুল হাকীম খাঁনের সাথে। তিনি আশেকে এলাহীকে মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, মানুষ যেখানে করোনা ভাইরাসে মারা যাচ্ছে যেখানে, মানুষ ৩ ফিট দুরে থাকা লাগে, সেখানে কেমনে ধরে এনে আমার রুমে নির্যাতন করবো? ‘সে আমার ভাইস্তা (ভাতিজা)। আমি তাকে কোনো মারধর করিনি।’‘আমার বিরুদ্ধে শত্রু আছে অনেক, তারা ষড়যন্ত্র করে ফাঁসাচ্ছে’

ভিডিও…

কর্মহীনদের জন্য ত্রাণ চাওয়ায় যুবককে আটকে রেখে চেয়ারম্যানের নির্যাতন

কর্মহীনদের জন্য ত্রাণ চাওয়ায় ইউনিয়ন পরিষদে যুবককে আটকে রেখে চেয়ারম্যানের নির্যাতন ইউটিউবে দেখতে- https://youtu.be/M2N33DZjL9Qবিস্তারিত জানতে- http://bartabazar.com/archives/153471-

Gepostet von Barta Bazar am Samstag, 11. April 2020

এদিকে এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, তদন্ত করে চেয়ারম্যানের বিচার দাবি করেছেন এলাকাবাসী।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর