করোনা ভাইরাসে দুই মহাদেশে হাহাকার। উত্তর আমেরিকা ও ইউরোপে তাণ্ডব চালিয়ে এই ভাইরাস শনিবার পর্যন্ত ১ লক্ষ ২ হাজার ৭৩৪ জনের জীবন কেড়েছে। এই সংখ্যা দিনভর আরও বাড়বে বলেই আশঙ্কা। ওয়ার্ল্ডোমিটারের হিসেব বলছে, ৩,৭৯, ৩৩৯ জন সুস্থ হয়েছেন। বিশ্ব জুড়ে করোনা লক্ষাধিক মৃত্যু টেনে এনেও এখনও হামলা বন্ধ করেনি।
মৃতের খতিয়ান: সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। সেখানে মারা গেছেন ১৮ হাজার ৮৪৯জন। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে মারা গেছেন ১৫ হাজার ৮৭৫জন।স্পেনে মারা গেছেন ১৬ হাজার ৮১জন। ফ্রান্সে মারা গেছেন ১৩ হাজার ১৯৭ জন। ইংল্যান্ডে মৃত ৮ হাজার ৯৫৮জন।
আক্রান্তের হিসেব: শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৯৬ হাজার, ১৩৯জন। আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন নিশ্চিত রোগী রয়েছেন পাঁচ লক্ষ এক হাজার ৩০১ জন। এরপরেই রয়েছে স্পেন। সেখানে এক লাখ ৫৮ হাজার ২৭৩ জন আক্রান্ত রয়েছেন। ইতালিতে এক লক্ষ ৪৭ হাজার ৫৭৭ জন, ফ্রান্সে এক লক্ষ ২৫ হাজার ৯৩১ জন এবং জার্মানি এক লক্ষ ২২ হাজার ১৭১জন আক্রান্ত হয়েছেন।
এদিকে জাপান সরকারের দাবি, তাদের তৈরি অ্যাভিগান ওষুধ নিয়ে শুরু হয়েছে কৌতূহল। জাপানের ফুজিফিল্ম তয়োমা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অ্যান্টিভাইরাল ড্রাগ হিসেবে পরিচিত অ্যাভিগান। ২০১৪ সাল থেকে ইনফ্লুয়েঞ্জার চিকিৎসায় জাপানে এই ওষুধ ব্যবহার হচ্ছে। এই ওষুধ চিনের করোনা সংক্রামিত উহান শহরের রোগীদের উপর প্রয়োগ করা হয়।
বার্তাবাজার/কে.জে.পি