সিঙ্গাপুরে ইতিমধ্যে ২ হাজার ছাড়িয়েছে করোনা রোগীর সংখ্যা। গতকাল(শনিবার) দেশটিতে নতুন করে ১৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৯৯ জনই বাংলাদেশি। শনিবার ৯৯ জনসহ এখন পর্যন্ত দেশটিতে মোট ৫৪৪ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২২৯৯ জন৷ আজ আরও ৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫২৮ জন। ১১ এপ্রিল ৯০ বছর বয়স্ক সিঙ্গাপুরিয়ান নাগরিকের মৃত্যু হয়।
কেএ/বার্তাবাজার