অবৈধভাবে মজুত রাখা সাড়ে ২৫ টন সরকারি চালসহ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আল ইসরাইল ওরফে জুবেল (৪৯) কে হাতেনাতে আটক করেছে র্যাব।
শনিবার(১১ এপ্রিল) রাতে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে।
আটককৃত গোপীনাথপুর ইউনিয়ন নেতা জুবেল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর মৃত নজির উদ্দিন আহমেদের ছেলে।
র্যাব জানায়, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশনাল দল শনিবার বিকাল ৫টার দিকে গোপীনাথপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আল ইসরাইল ওরফে জুবেলের নিজস্ব গুদামে অবৈধভাবে মজুদকৃত বিভিন্ন প্রকল্পের বরাদ্দকৃত ২৫ হাজার ৪৪০ কেজি সরকারি চালসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
বার্তাবাজার/কে.জে.পি