নিউইয়র্কে আরও ৭৮৩ প্রাণহানি !

ইতালিকে ছাড়িয়ে মৃতের সংখ্যায় সবার উপরে যুক্তরাষ্ট্রের নাম। ইতিমধ্যে করোনাভাইরাসে বিশ হাজার লোকের প্রাণ গেছে দেশটিতে। যার মধ্যে নিউইয়র্ক অঙ্গরাজ্যে গত শুক্রবার(১০ এপ্রিল) ৭৮৩ জন করোনা আক্রান্ত রোগী প্রাণ হারিয়েছেন বলে গতকাল (শনিবার) করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন গভর্নর অ্যান্ড্রু কুমো। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী নিউইয়র্কের গভর্নর জানিয়েছেন, তার রাজ্যে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে ইতোমধ্যে ৮ হাজার ৬২৭ জন প্রাণ হারিয়েছেন। প্রসঙ্গত, শুধু নিউইয়র্কে যত মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন তা যে কোনো দেশের চেয়ে বেশি।

আজকের প্রেস ব্রিফিংয়ে করোনায় বিপযস্ত নিউইয়র্কের গভর্নর বলেন, ‘বৈশ্বিক এই মহামারি শুরু হওয়ার পর নিউইয়র্কে একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড না হলেও সপ্তাহজুড়ে ধারাবাহিকভাবে যে মৃতের সংখ্যা বাড়ছেই এটা তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর