শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আল্লামা শফী

অসুস্থ হয়ে পড়েছেন আল-জামিআতুল দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী। শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপ সমস্যায় অনেকদিন ধরে ভুগছেন তিনি।

আল্লামা শফীর একান্ত সহকারী মোহাম্মদ শফিউল আলম হেফাজত আমিরের হাসপাতলে ভর্তির বিষয়টি নিশ্চিত করে এ অভিযোগ করেন। তিনি দৈনিক আমাদের সময়কে জানান, আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আল্লামা শফীকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়ছে। সেখানে তিনি সেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছেন।

এদিকে আল্লামা শফী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিরকর তথ্য পরিবেশন করা হচ্ছে। যা আদৌ সঠিক নয় বলে দাবি করেন তার একান্ত সহকারী। তিনি বলেন, ‘হুজুরের করোনা পরীক্ষা করা হয়েছে। সেখানে নেগেটিভ রির্পোট এসেছে। তাই এ রকমের ভ্রান্ত তথ্য তথা গুজবে কান না দিয়ে বরং হুজুরের সুস্থতা কামনা করে দেশবাসী সবাই দোয়া করি।’

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর