করোনা পরিস্থিতি বিবেচনায় গত ১০ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে এক পরিপত্র জারি করা হয়,এতে বলা হয় প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হবে না এবং সন্ধা ৬টার পর পুরোপুরি বের হওয়া নিষেধ।
সরকারের এমন নির্দেশ অমান্য করে,কুড়িগ্রামে অযধা ঘোরাঘুরি করার দায়ে জেলার ৯ উপজেলায়, ৪৬৭ টি মোটরসাইকেল,১৭টি ট্রাক ও ৪৫ টি মাইক্রোবাসকে জরিমানা করা হয়।
এবং একই অপরাধে গত ৭ এপ্রিল জেলা পুলিশ ২৫টি মোটরসাইকেল আটক করেন। এছাড়াও টিসিবি’র পণ্য বিক্রিতে বাধাসহ জেলার কয়েকটি জায়গায় সরকারি কাজে বাধা দেয়ার কারণেও কয়েকজনকে জেল ও জরিমানা দেন প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত।
জেলা প্রশাসন সুত্রে জানা যায়,শনিবার (১১ এপ্রিল) কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন বাজারে, সড়কে ও মহাসড়কে সামাজিক দূরত্ব বজায় রাখা, অপ্রয়োজনে বের না হওয়া নিশ্চিত করতে, জেলা প্রশাসন থেকে বিদ্যমান তফসিল ভুক্ত বিভিন্ন আইনে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট চলাকালীন সময়ে বিভিন্ন ব্যক্তিকে সরকারি কাজে বাধাদান, সরকারি কাজে সহযোগিতা না করা, ৪৬৭ টি মোটরসাইকেল, ১৭টি ট্রাক, ৪৫ টি মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহনে লাইসেন্স না থাকা,ইন্সুরেন্স না থাকা, হেলমেট না থাকা,৩-৪ জন একটি মোটরসাইকেলে যাতায়াত সহ বিভিন্ন অপরাধে জরিমানা করা হয় ও অন্যান্য দের সতর্ক করা হয়।
পাশাপাশি প্রশাসনের তরফ থেকে উল্লেখযোগ্য সংখ্যক জন দোকানদারকে জরিমানা, দোকান বন্ধ ও মৌখিক ভাবে সচেতন করা হয় । কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বার্তা বাজার কে বলেন,” গতকাল জনপ্রশাসন.মন্ত্রনালয়ের নির্দেশ পাবার পর আমরা মানুষকে সচেতন করতে ও ঘরে রাখতে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি । আজ আমরা জেলা প্রশাসন থেকে একটি গনবিজ্ঞপ্তিও দিয়েছি। কুড়িগ্রামের মানুষকে ঘরে রাখতে এবং নিরাপদে রাখতে আমাদের অভিযান অব্যাহত আছে।”
কেএ/বার্তাবাজার