জরুরী খাদ্য ও নিরাপত্তা সেল গঠন করেছে ইবি ছাত্রলীগ সভাপতি

মহামারী কোভিড-১৯ তথা করোনা ভাইরাসের ফলে সৃষ্ট সংকটময় মুহুর্তে দেশের অসহায় হতদরিদ্র মানুষের মুখে হাঁসি ফোটাতে “জরুরী খাদ্য ও নিরাপত্তা সেল” গঠন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ সভাপতি এসএম রবিউল ইসলাম পলাশ।

জানা যায়, কুড়িগ্রাম জেলার ভােগডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সার্বিক সহযােগিতায় এ কার্যক্রম শুরু করেন ইবি ছাত্রলীগ সভাপতি পলাশ। কুড়িগ্রাম জেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কেউ খাদ্য সংকটে পড়লে সহযোগিতা করবে ‘জরুরী খাদ্য ও নিরাপত্তা সেল’। এক্ষেত্রে পরিচয় গােপন রাখা হবে। এছাড়া কুড়িগ্রামে করোনা আক্রান্ত এলাকা থেকে ফেরত আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করবে এ সেল।

এ বিষয়ে রবিউল ইসলাম পলাশ বলেন, ‘অসহায়দের সহযোগিতা করতেই এ সেল গঠনের উদ্যোগ নিয়েছি। সবার সহযোগিতা পেলে পুরো কুড়িগ্রাম জেলায় কাযক্রম চালাবো।’

তিনি আরো বলেন, যে কেউ চাইলে এ সেলে সাহায্য করতে পারবেন। অনুদান মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাঠানো যাবে। অনুদান পাঠাবেন যে নাম্বারে- বিকাশঃ ০১৯৮০৯৭৭২৯৪, রকেটঃ ০১৭২২৩৩৪৯১৪৭ , নগদঃ ০১৭২২৩৩৪৯১৪

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর