শেষ ইচ্ছায় স্ত্রীকে দেখার সুযোগ পেলেন বঙ্গবন্ধুর খুনি মাজেদ

বঙ্গবন্ধুর খুনি মাজেদের স্ত্রী সালেহা বেগম কে ডেকে পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ।

শনিবার (১১ এপ্রিল) রাত এগারোটায় মাজেদের সঙ্গে শেষ দেখা করতে যাচ্ছেন তার স্ত্রী ও আত্মীয়রা। কারা সূত্র জানায় দেখা করার পর ফাঁসির পূর্ণ প্রস্তুতি নেওয়া হবে। ঢাকার কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) মাজেদের ফাঁ’সি কার্যকর করতে জল্লাদসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ।

গণমাধ্যমকে ডেপুটি জেলার সমমর্যাদার একজন কর্মকর্তা জানান, মাজেদের ফাঁসির জন্য সবকিছু প্রস্তুত করা হয়েছে। যেকোনো মুহূর্তে কার্যকর হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হ’ত্যার সঙ্গে সরাসরি জড়িত ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর