টুঙ্গিপাড়ায় আরও এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত, আক্রান্তের সংখ্যা ৩

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আরও এক ব্যক্তির শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে । সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে টুঙ্গিপাড়ায় ৩ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেল । এদের এবং সবার বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে।

সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন, গতকাল শুক্রবার ২৫ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ শনিবার আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে ১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন জানিয়েছেন, আক্রান্ত ফরহাদ মুন্সি নারায়ণগঞ্জে একটি ওষুধ কোম্পানীতে চাকুরী করেন। গত ৫ এপ্রিল তিনি জ্বর নিয়ে নারায়নগঞ্জ থেকে গ্রামের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের সড়ুইডাঙ্গা গ্রামে আসেন।

পরে তিনি গত ৯ এপ্রিল নিজ ইচ্ছায় টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে গিয়ে তার নমুনা পরীক্ষা করার জন্য বলেন। আমরা তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পাঠাই। আজ শনিবার নমুনা পরীক্ষায় করোনা সনাক্তের খবর আসে।

তিনি আরো জানান, ফরহাদ মুন্সির করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়ার পর সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিমকে সঙ্গে নিয়ে তার বাড়িতে ছুটে যাই। সেখানে আক্রান্তের বাড়িসহ আশপাশের ৬টি বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে লকডাউন করা হয়েছে।

এছাড়া তাকে বাড়ি থেকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এর আগে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মল্লিকের মাঠ এলাকায় স্বামী-স্ত্রী দুই জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।এ খবরে এলাকার মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর