নাটোরে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টি ও বজ্রপাত

নাটোরের বিভিন্ন উপজেলায় ব্যাপক কালবৈশাখী ঝড় হয়েছে। এছাড়া বড়াইগ্রাম ও গুরুদাসপুরসহ বিভিন্ন উপেজলার বেশকিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে সদ্য গুটি আসা আম ও আমের মুকুলসহ বিভিন্ন ফসল এবং ঘরবাড়ির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

শনিবার বিকেল ৫টার দিকে নাটোরের বড়াইগ্রামে শুরু হয় কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টি। প্রায় আধাঘণ্টা ধরে চলে শিলা বৃষ্টি এবং ২ঘন্টার মতো ঝড়-বৃষ্টি আর বজ্রপাত এবং দমকা বাতাস প্রবাহিত হয়। ঝড়ের কারণে গাছপালা ভেঙে গেছে। গুরুদাসপুরে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বৈশাখ মাস শুরু না হতেই হঠাৎ কাল বৈশাখীর থাবায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। এই ঝড়কে বছরের শুরুতে প্রকৃতির অশনিসংকেত বলে মন্তব্য করেছেন কেউ কেউ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর