টিসিবি’র পণ্য বিক্রিতে বাধা,আটক-১

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় ভ্রাম্যমান আদালতে ১ জনের ৩ মাসের জেল, অপরজনের ২০ হাজার টাকা জরিমানা করে। শনিবার( ১১ এপ্রিল) রাজারহাট উপজেলার নাককাটিরহাটে টিসিবি’র পণ্যসামগ্রী বিক্রয়কালে সরকারি কাজে বাধা প্রদান করার অপরাধে তালুক নাককাটি এলাকার নুর ইসলামের পুত্র হাবিবুল্লাহ (২৭) কে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং কানুয়া এলাকার নুর মোহাম্মদ এর পুত্র রাকিব হাসানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার বিকাল ৫টার দিকে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ যোবায়ের হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর