সিরাজদিখানে করোনা আক্রান্ত রোগী শনাক্ত, ২৬ বাড়ী লকডাউন

মুন্সিগঞ্জের সিরাজদিখানে করোনা আক্রান্ত সন্দেহে এক নারী (৭০) এর শরীরের নমুনা গত ৭ এপ্রিল ঢাকায় পাঠানোর পর গত ১০ এপ্রিল রিপোর্টের মাধ্যমে সে করোনা ভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে। সে রশুনিয়া ইউনিয়নের আবিড়পাড়া গ্রামের মৃত কৃষ্ণ পালের স্ত্রী।

পরে উপজেলা প্রশাসনের সহায়তায় ওই করোনা আক্রান্ত রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে। বর্তামানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান বলেন, এডুকেটেড স্যাম্পল ৭ তারিখে পাঠিয়েছিলাম গতকাল ১০ তারিখে রিপোর্ট পেয়েছি।

করোণা পজিটিভ আছে। পরে প্রশাসনের সহায়তায় এবং হাসপাতাল থেকে লোক দিয়ে আমাদের হাসপাতালে আইসোলেশন রেখেছি। রোগীর অবস্থা এখন ভালই আছে।

এদিকে প্রশাসন কর্তৃক ওই করোনা আক্রান্ত নারীর বাড়ির ৮সদস্য, আরাফাত হাসপাতালের একজন ডাক্তার ও হেল্থ কেয়ার হাসপাতালের একজন সহকারীকে হোমকোয়ারেন্টে পাঠানোসহ ওই এলাকার ২৬ টি বাড়ী লকডাউন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার বলেন, গতকাল রাতে রিপোর্ট পাওয়ার সাথে সাথেই তাকে অ্যাম্বুলেন্সে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এ কারণে ওই এলাকায় ২৬ টি বাড়ি লকডাউন করা হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর