চট্টগ্রামে আরো ৩ জনের দেহে করোনা শনাক্ত: মোট আক্রান্ত ১০

চট্টগ্রামে নতুন করে আরো ৩জনের দেহে করোনা ভসিরাসের অস্থিত্ব শনাক্ত হয়েছে। ৭৯ জনের করোনা পরীক্ষা করে তিনজন পুরুষের দেহে রোগটি পাওয়া গেছে।

শনিবার রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্ত ৩জন হলেন- চট্টগ্রামের সাতকানিয়া আলী নগর ইছামতি এলাকার, লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার দানপাড়া কোদাল বাড়ির এলাকা, পাহাড়তলী সিডিএ মার্কেট এলাকার বাসিন্দা।

শনিবার চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) ৭৯ জনের করোনা পরীক্ষা করে তৎমধ্যে ৩ জনকে করোনা রোগী হিসেবে চিহ্নিত করা হয়।

এর আগে নগরীর দামপাড়া এলাকার গত ৩ এপ্রিল ও ৫ এপ্রিল পিতা-পুত্র ২জন। ৮এপ্রিল নগরীর হালিশহর, সাগরিকা ও চট্টগ্রামের সীতাকুন্ডের ৩জন। ১০এপ্রিল ফিরিঙ্গিবাজারের শিববাড়ি লেইন ও আকবরশাহ থানার ইস্পাহানি গেইট গোলপাহাড় এলাকার ২জন।

সবমিলিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা ১০জনে দাঁড়ালো।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর