পঞ্চগড়ঃ পঞ্চগড়ে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাজার মনিটরিং, জনসমাগম রোধ , সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ২০ জন দোকানদার ও অযথা বাইরে ঘোরাফেরা করার দায়ে ১২ জন পথচারীকে মোট ২২,৭০০ টাকা জরিমানা হয়েছে ।
আজ (১১ এপ্রিল) দিনব্যাপী জেলার সদর, তেঁতুলিয়া,বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন হাটে-বাজারে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালতের এসব অভিযান পরিচালনা করেন সদরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান, মোঃ মোস্তাফিজুর রহমান, তেঁতুলিয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন, বোদায় এসিল্যান্ড মোঃ মাহমুদ আল হাসান, দেবীগঞ্জে এসিল্যান্ড নিলুফার ইয়াসমিন।
এ সময় তারা জানান, সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ও অযথা বাইরে ঘোরাফেরা করার দায়ে এসব জরিমানা করা হয়। করোনা সংক্রমণ প্রতিরোধে বাজার মনিটরিং, জনসমাগম রোধ , সামজিক দূরত্ব নিশ্চিতকরণে সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সাবিনা ইয়াসমিন স্যারের নির্দেশনায় পঞ্চগড় জেলার ৪ উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
তবে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।
বার্তা বাজার/এম.সি