তিতাসে মজিদপুর ইউনিয়নে ৭৫০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নে কুমিল্লা-২ আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরির পরামর্শে দড়িগাও গ্রামের বিশিষ্ট ব্যাক্তি সমাজ সেবক ও মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জসীম উদ্দিনের উদ্যোগে ৭৫০ টি অসহায় কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক মিয়া সরকার,তিতাস উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শেখ ফরিদ প্রধান, তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মুকবুল মাহমুদ প্রধান, স্থানীয় মোম্বার আবুল হোসেন, ইন্জিনিয়ার মোঃ শাহ জালাল, মোঃ কামাল হোসেন, মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা আতাউর রহমান,বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ সাইদুল ইসলাম সরকার,বাহেরচর ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো মামুন মিয়া প্রমূখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর