মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুন্সীগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য (এমপি) এবং বাংলাদেশ বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য ও মুখপাত্র মাহী বি চৌধুরীর পক্ষ থেকে মেডিসিন ও চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়েছে। আজ শনিবার দুপুরে ৩ হাজার পিছ ওমিপ্রাজল, ৩ হাজার পিছ প্যারাসিটামল,
১৫ শত পিছ সাপোজিটরি, ২ হাজার পিছ এন্টিহিস্টামিন, মাইক্রোপল, ক্যানোলা, নেবুলাইজার, ২৫ টি হেক্সাসল, ৩০ টি স্যানিটাইজার, ২ হাজার পিছ হ্যান্ড গ্লাভস, ২০ টি অক্সিজেন সিলিন্ডার, ২০ টি সিলিন্ডার স্ট্যান্ড, ২৫ টি স্যালাইন স্ট্যান্ড, ৩০ টি বেড, ৩০ টি বেড শীট ও ৩০ টি বালিশ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামানের কাছে থেকে তুলে দেন মাহী বি চৌধুরীর এপিএস ও বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি উপাধ্যক্ষ মো: আসাদুজ্জামান বাচ্চু।
এসময় উপস্থিত ছিলেন, মাহী বি চৌধুরীর পিএসও ওবায়দুল হক সোহাগ, উপজেলা বিকল্প ধারার সভাপতি এটিএম রুহুল আমিন, সাধারণ সম্পাদক বজলুর রহমান বেপারী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চন্দন, উপজেলা যুবধারার সভাপতি সাইফুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন শাওন প্রমূখ।
এছাড়া এমপি মাহী বি চৌধুরী পক্ষ থেকে উপজেলার ১৪ ইউনিয়নে স্প্রে মেশিন বিতরণ করা হয়।
বার্তা বাজার/এম.সি