যশোরে করোনাভাইরাস শনাক্ত করার পরীক্ষাগারের দাবিতে মানববন্ধন

যশোরে করোনাভাইরাস সনাক্ত করার জন্য পরীক্ষাগার, খাদ্য নিরাপত্তা ও যশোর মেডিকেল কলেজে আইসিইউ জরুরী ভিত্তিতে করার দাবিতে বাম গণতান্ত্রিক জোট মানববন্ধন করেছেন। শনিবার (১১ই এপ্রিল) প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ মানববন্ধনে বক্তারা বলেন, সীমান্তবর্তী বেনাপোল দিয়ে যশোর শহরের পথ দিয়ে প্রতিদিন অসংখ্য রোগী এখন দেশে আসছে। সে কারণে যশোরে করোনা ভাইরাস সংক্রমণ হওয়ার ঝুকি রয়েছে। বৃহত্তর যশোরসহ আশ পাশের জেলার সাথে যশোরের যোগাযোগ ব্যবস্থা ভাল।তাই রোগ সনাক্ত ও সুচিকিৎসার জন্য যশোরে করোনা ভাইরাস সনাক্ত পরীক্ষাগার ও আইসিইউ অতি গুরুত্বপূর্ণ জরুরি বিষয়।যা উপেক্ষা করলে এই অঞ্চলে মহাবিপদ ডেকে আনতে পারে।তাই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা যশোর মেডিকেল কলেজে পরীক্ষাগার তৈরির দাবি করছি। একই কারণে যশোর মেডিকেল কলেজে আইসিইউ চালুর দাবি জানাচ্ছি। বক্তারা আরও বলেন,যত সময় মেডিকেল কলেজে আইসিইউ তৈরি করা হচ্ছে না, সে সময়ে সিএমএসএস ও ইবনে সিনাকে ব্যবহার করার দাবি করছি।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর