কুমিল্লার তিতাস উপজেলায় এক কুস্তিগীরের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। রোগীর গ্রামের একাংশ লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। সে উপজেলার মজিদপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের পূর্ব পাড়ার কুস্তিগীর রাসেল ভূইয়া (৩৫)। রোগীর নিজ বাড়িসহ গ্রামের একাংশ লকডাউন করেছে উপজেলা প্রশাসন। এনিয়ে তিতাসে করোনা আক্রান্তের সংখ্যা ২জন। জানা যায় রাসেল দীর্ঘদিন ধরে বাড়িতেই আছে তবে তার চাচাত ভাই খোকন ভূইয়া গত ৬ এপ্রিল ঢাকা বাসাসো থেকে বাড়িতে আসলে তারা দুইজন এক সাথে চলা ফেরা করেছে এছড়া আর কোথাও যায়নি রাসেল।
তিতাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সরফরাজ হোসেন খান জানান, ৮ এপ্রিল হাসপাতাল থেকে একটি টিম মৌটুপী গ্রামে গিয়ে ৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠাই।
আজ (শনিবার) দুপুরে রাসেলের রিপোর্ট আসে পজেটিভ।মৌটুপী গ্রামের রাসেল করোনা আক্রান্ত বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ রাশেদা আক্তার বলেন দুপুরে আমরা খবর পেয়ে দ্রুত মৌটুপী রোগীর বাড়িতে যাই এবং তার নিজ বাড়িসহ গ্রামের একাংশ লকডাউন করে দিয়েছি।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম,ডাক্তার এমদাদুল হক শুভ, মজিদপুর ইউপি চেয়ারম্যান মো.ফারুক মিঞা সরকার।
অপরদিকে উপজেলার বলরামপুর গ্রামের প্রবাসী কাশেম মোল্লার মেয়ে রাজিয়া সুলতানা তার স্বামীসহ রাতের আধারে নারায়নগঞ্জ থেকে বলরামপুর গ্রামের আসে এমন খবর পেয়ে প্রশাসন ওই গ্রামে গিয়ে সত্যতা পায় এবং ওই বাড়িটিও লকডাউন করে দিয়ে আসে।
বার্তা বাজার/এম.সি