কেরাণীগঞ্জে আরো ২ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৬

ঢাকার কেরাণীগঞ্জে নতুন করে আরো দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের বয়স প্রায় ৩৫ বছর ও ৫৩ বছর। তারা একজন জিনজিরা ইউনিয়নের বাসিন্দা অপরজন শুভাঢ্যা ইউনিয়ের বাসিন্দা।
আজ ১১ এপ্রিল (শনিবার) কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বার্তাবাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় প্রায় ১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে তাদের মধ্য থেকে ২ জনের করোনার রিপোর্ট পজেটিভ আসে। এছাড়া বাকি ২ জনের রিপোর্ট এখনও পাওয়া যায় নি। এসময় তিনি আরও জানান, সারাদেশের যে কোন উপজেলার তুলনায় কেরাণীগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশী। তাই উপজেলার দিক থেকে সবচেয়ে বেশী ঝুঁকিতে রয়েছে কেরাণীগঞ্জ উপজেলা।
মোবারক হোসেন জানান, কেরাণীগঞ্জের জিনজিরা, শুভাঢ্যা, আগানগর, কালিন্দী ও শাক্তা ঘনবসতিপূর্ণ ইউনিয়ন হওয়ায় সেখানে করোনায় সংক্রমিত লোকের সংখ্যাও বেশী। তিনি আরও জানান, কেরাণীগঞ্জের মানুষ সামাজিক দুরুত্ব মানছেন না। এছাড়া কারো মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে তারা বিষয়টিকে গোপন রাখেন বলেই প্রতিদিন কেরাণীগঞ্জের মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তাই কেরণীগঞ্জবাসীকে করোনা ভাইরাসের বিষয়ে সচেতন হতে বলেন এবং সবাইকে সামাজিক দূরত্বমেনে বাসায় থাকার পরামর্শ দেন তিনি। এছাড়া কারো মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা হটলাইনে যোগাযোগের অনুরোধ জানান এই কর্মকর্তা।

এ নিয়ে কেরাণীগঞ্জে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ১৬ জনে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর