সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা বের হলেই আইনি ব্যবস্থা: প্রজ্ঞাপন সংশোধন

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সন্ধ্যা ৬টার পর ঘরের বাইরে বের হলে আইনি ব্যবস্থার প্রজ্ঞাপন সংশোধন করা হয়েছে।

আজ শনিবার (১১ই এপ্রিল) ছুটির আদেশ সংশোধন করা হয়।

ছুটির সংশোধিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ বাড়ির বাইরে বের হতে পারবে না। সরকারি এ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সাধারণ ছুটি চলাকালীন যেসব বিষয় মেনে চলতে বলা হয়েছে সেগুলো হলো:

করোনার সংক্রমণ রোধে জনগণকে অবশ্যই ঘরে থাকতে হবে।

খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার অনুরোধ করা হয়েছে।

সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না। এই নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এক এলাকা থেকে আরেক এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত থাকবে।

বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব পালনের লক্ষ্যে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর