ফাঁকা ঢাকায় হঠাৎ করেই ঝড়ো হাওয়ায় ভিন্ন চিত্র

সন্ধ্যার পর রাজধানী ঢাকায় হঠাৎ করেই ঝড়ো হাওয়া বইতে শুরু করে। এতে ঢাকায় থাকা অনেকের মধ্যে আতংক বিরাজ করে। এছাড়া অনেককে সৃষ্টিকর্তার নাম স্নরন করতে শোনা যায়।

ঢাকার ফাঁকা রাস্তায় দেখা গেছে একদমই ভিন্ন চিত্র। সবসময় ঝড়ো বা দমকা হাওয়া বইতে শুরু করলে ধুলো বালিতে একাকার হয়ে যায়। সেই দৃশ্য একবারে নেই বললেই চলে। কিছু পথচারী চোখে পরলেও তারা খুব দ্রতই গন্তব্যের দিকে ছুটে যায়। রাস্তায় থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও নিরাপদ দুরুত্বে অবস্থান করতে দেখা যায়।

আবহাওয়ার খবরে জানা যায় মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তাই রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আগামী রোববার (১২ এপ্রিল) পর্যন্ত বজ্রবৃষ্টির প্রবণতা রয়েছে বলেও জানায় প্রতিষ্ঠানটি। শুক্রবার (১০ এপ্রিল) সকালে রাজধানীতে ঠান্ডা আবহাওয়া বিরাজ করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের প্রখরতা বাড়ে। মাঝে মাঝে আকাশ মেঘলা দেখা গেছে। ঢাকায় বাতাসের গতি ছিল ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে।

ঝড়ো হাওয়ার সাথে হালকা বৃষ্টিতে অনেকেই আবার স্বস্তিও প্রকাশ করেছে। তারা সৃষ্টিকর্তার কাছে বৃষ্টির সাথে করোনা ভাইরাস ধুয়ে মুছে নিয়ে যাবার জন্য প্রার্থনা করছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর