জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) মাজেদের ফাঁসি কার্যকর হওয়ার পর তার লাশ ভোলায় প্রবেশ ও দাফন করতে দেবে না ছাত্রলীগ।
আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিব উল্যাহ পলাশের স্বাক্ষরে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) মাজেদের ফাঁসির রায় কার্যকর হওয়ার পর তার লাশ ভোলার বোরহানউদ্দিনের মাটিতে দাফন করতে দেওয়া হবে না। যদি তার লাশ বোরহানউদ্দিনে প্রবেশ করে তাহলে বাংলাদেশ ছাত্রলীগ বোরহানউদ্দিন শাখার নেতাকর্মীরা তা প্রতিহত করবে।
বার্তাবাজার/কে.জে.পি