মাক্স পরেই সংঘর্ষে ৫ গ্রামের মানুষ

করোনাভাইরাস আতঙ্কের মধ্যে মুখে মাস্ক পরেই সংঘর্ষে জড়িয়েছে মাগুরার পাঁচটি গ্রামের মানুষ।আজ (১১ এপ্রিল) শনিবার সকালে গ্রাম্য বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন। এদের মধ্যে ১৮ জনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, গ্রাম্য বিরোধের জেরে আজ সকালে জেলার রাঘবদাইড়, বাহরবাগ, রায়নগর, শতখালী এবং জগদল গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর মধ্যে আহত ১৮ জনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি আরো জানান, গ্রামের লোকজন মাস্ক পরেই মারামারি করেছে এবং হাসপাতালে এসেও তারা মাস্ক পরতে ভোলেননি। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে।

মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক পরিক্ষিত পাল জানান, সকালে বিভিন্ন এলাকা থেকে আহত অনেকেই হাসপাতালে এসেছেন

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর