লালমনিরহাট জেলার সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নে এক জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।
জানা গেছে আক্রান্ত ব্যক্তি নারায়নগঞ্জ থেকে এসেছেন।
গত ৯ এপ্রিল ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে রংপুরে প্রেরণ করা হয়।শনিবার(১১ এপ্রিল) বিকালে নমুনা রিপোর্ট আসলে সেখানে করোনা পজেটিভ পাওয়া যায়। রোগীর কাছে জানা গেছে গত ৮ এপ্রিল নারায়নগঞ্জ থেকে ১৪ জন রংপুরে আসে এবং ৫ জন লালমনিরহাটে নিজ বাড়িতে আসে।
এবিষয়ে লালমনিরহাট জেলার সিভিল সার্জন অফিসার ডা নির্মলেন্দু রায় জানান তাকে লালমনিরহাট সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হবে।
জেলা প্রশাসক আবু জাফর জানান যারা একসঙ্গে এসেছে তাদের কোয়ারান্টাইনে রাখা হয়েছে এবং এলাকাটি লাল পতাকা দিয়ে লকডাউন করা হয়েছে।
কেএ/বার্তাবাজার