নাটোরের সড়কে পুলিশের কঠোর অবস্থান, যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা

নাটোরে করোনা ভাইরাসের প্রভাবে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্য জেলা থেকে সব ধরনের যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে সড়কে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ।

শনিবার সকাল থেকেই নাটোরের বনপাড়া-হাটিকুমরুল-বঙ্গবন্ধু সড়ক, নাটোর-বগুড়া-উত্তরাঞ্চল ও নাটোর-পাবনা-দক্ষিণাঞ্চল এবং নাটোর-রাজশাহী মহাসড়ক দিয়ে নাটোরে প্রবেশমুখে অবস্থান নিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বনপাড়া-হাটিকুমরুল টোল রোডের কাছিকাটা টোল প্লাজা, নাটোর পাবনা মহাসড়কের বনপাড়া ও রাজাপুর হাট, সিংড়া উপজেরার জামতলি, নাটোর-রাজশাহীর দস্তানাবাদ সীমান্তে অবস্থান নিয়েছে পুলিশ। এ সকল স্থানে চেকপোস্ট বসিয়ে নিত্য পয়োজনীয় সামগ্রী, ওষুধ ও কৃষিপণ্য ছাড়া অন্য যে কোন যানবাহন চলাচলে বাধা দিচ্ছেন তারা।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর