দেশের চলমান পরিস্থিতি বিবেচনা করে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিলেট অঞ্চল কে পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ শনিবার জেল প্রশাসক জনাব এম কাজী এমদাদুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয় কোভিক-১৯ ঝুঁকি মোকেবেলায় আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলেট জেলাকে অবরুদ্ধ তথা (লকডাউন) করা হলো। জাতীয় ও অঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে অন্য কোন জেলা হতে সিলেটে প্রবেশ আবার সিলেট থেকে একই পন্থায় কেউ গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে জরুরী পরিসেবা, চিকিৎসা সেবা,খাদ্যদ্রব্য সরবরাহ, কৃষি পণ্য ইত্যাদি এই নিষেধাজ্ঞার আওতাধীন নয়।

কেএ/বার্তাবাজার