শেরপুর জেলায় কর্মরত প্রাক্তন ঢাবিয়ানদের উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ

শেরপুর জেলায় কর্মরত প্রাক্তন ঢাবিয়ানদের উদ্যোগে করোনার প্রভাবে কর্মহীনদের মাঝে টানা দ্বিতীয় দিনের মত ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। ১০ এপ্রিল শুক্রবার এবং ১১ এপ্রিল শনিবার জেলা শহরের পৌরসভার ঢাকলহাটি-কামারিয়া, চকপাঠক এবং সজবরখিলা এলাকায় ১০৫ টি হত দরিদ্র পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৩ কেজি মিনিকেট চাউল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু এবং আধা কেজি মসুর ডাল। ত্রাণ বিতরনকালে এসময় উপস্থিত ছিলেন, জেলা গ্রন্থকারিক সাজ্জাদুল করিম, শেরপুর সদর উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শফিকুল ইসলাম, তিনানী সরকারি আদর্শ কলেজের প্রভাষক মজিবুর রহমান, সোনালী ব্যাংক শেরপুর জেলা শাখার সিনিয়র অফিসার রিয়াজুল ইসলাম জুয়েল, ইসলামী ব্যাংক শেরপুর জেলা শাখার কর্মকর্তা জসিম উদ্দিন, এনএসআই ফিল্ড অফিসার এনামুল কবির সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর