গত ২৪ ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসে ১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন মোট ৭ জন। আক্রান্ত বাকি ৬ জন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে জেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সভা শেষে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ্ এ তথ্য জানান।
সিভিল সার্জন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৭ জন করোনা আক্রান্ত রোগীকে সনাক্ত করা হয়েছে। এর মধ্যে আখাউড়ায় ৩ জন নারী, বিজয়নগরে ২ জন পুরুষ, নবীনগরে ১ জন, ব্রাহ্মণবাড়িয়া সদরে ১ জন করোনা সনাক্ত করা হয়েছে। এছাড়াও বাঞ্ছারামপুরের করোনা আক্রান্ত ১ ব্যক্তির মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ৬০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বার্তা বাজার / ডাব্লিও.এস