কর্মহীন হয়ে পড়া চার শতাধিক ব্যাবসায়ীর পাশে দাঁড়িয়েছে পাকুন্দিয়া বাজার বনিক সমিতি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনাভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকটে কর্মহীন হয়ে পড়া নিন্মআয়ের ব্যাবসায়ীদের পাশে দাঁড়িয়েছে পাকুন্দিয়া বাজার বনিক সমিতি।

করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট সংকটে বাজারের দোকান বন্ধ রাখায় কর্মহীন হয়ে পড়া ৪০০ জনের ও বেশি উপজেলার বিভিন্ন গ্রামের বাড়ীতে গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দেন পাকুন্দিয়া পৌর সদর বাজারের বনিক সমিতির সদস্যরা।

এ বিষয়ে জানতে চাইলে পাকুন্দিয়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সাগর বলেন, করোনাভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকট বাজারের দোকান বন্ধ রাখায় এখন অনেক ব্যাবসায়ী কর্মহীন হয়ে পড়েছে। বাজারের ব্যাবসায়ীরা চক্ষু লজ্জায় কারো কাছে কিছু চাইতেও পারেন না।

ব্যাবসায়ীদের কে যাতে খাদ্যের সন্ধানে বইরে বের হতে না হয় এবং চক্ষু লজ্জার কারণে যে সকল মধ্যবিত্ত ব্যাবসায়ী খাদ্য সংকটে রয়েছে তাদের পরিচয় গোপন রেখে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। যদি কোন পাকুন্দিয়া বাজারের ব্যাবসায়ী এখন খাদ্য সংকটের মধ্যে থাকেন তাহলে পাকুন্দিয়া বাজার বনিক সমিতির সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন। তাদের কে পরিচয় গোপন রেখে খাদ্যসামগ্রী বা যথা সাধ্য সহযোগীতার চেষ্টা করিবেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর